Team Management QnA

Viewing 1 reply thread
  • Author
    Posts
    • #3071

      একটি শক্তিশালী টিম গঠনের জন্য কী বিষয়গুলোতে বিশেষ নজর দেওয়া প্রয়োজন? (“টিম ম্যানেমেন্ট” সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত গুলো কমেন্টে জানিয়ে গেলে আমাদের মত নতুন player দের খুব উপকার হবে)

    • #3091
      Hridoy
      Keymaster

      একটা শক্তিশালী টিম বানাতে গেলে কিছু জিনিস আসলেই খেয়াল রাখা দরকার ভাই। আমি নিজের অভিজ্ঞতা থেকে যেগুলো বুঝছি, নিচে শেয়ার করলাম — নতুনদের কাজে লাগতেও পারে:

      সবার রোল ক্লিয়ার থাকা দরকার। কে ট্যাংক খেলবে, কে জঙ্গল করবে, কার মেইন কন্ট্রোল — শুরুতেই ঠিক করে ফেলা ভালো। সবাই যদি মেইজ বা মারক্সম্যান নিতে চায়, তখন টিম গেম হয়ে উঠে না।

      কমিউনিকেশন সেরা জিনিস। শুধু নিজে ভালো খেললেই হবে না — সিগন্যাল দিয়া, সময় মত জানানো “এখানে গ্যাঙ্ক আসছে”, “রিট্রিট করো” — এগুলা না বললে পুরো টিম হঠাৎ শেষ হয়ে যায়।

      একসাথে খেলার মানসিকতা থাকা লাগবে। অনেকে দেখি একা একা কিল খুঁজে বেড়ায়। কিন্তু লর্ড নিতে গেলে বা বড় টিম ফাইটে সবাই একসাথে না থাকলে হার নিশ্চিত।

      একজন শট কলার থাকলে ভালো হয়। সবসময় না, কিন্তু কেউ একজন সিদ্ধান্ত নিলে যেমন “এখন টাওয়ার প্রেস দিই”, “এখন লর্ড নেই”, বাকিরা ফলো করলে টিম গেমটা স্মুথ চলে।

      সবচেয়ে জরুরি – ইগো কন্ট্রোল। কেউ খারাপ খেললে গালি না দিয়ে বুঝিয়ে বলা উচিত। MLBB টিম গেম — একা কেউ কিছু করতে পারে না। সবাই মিলে খেলতে পারলে তবেই জয় আসে।

      হারলে রাগ না করে শিখার চেষ্টা করো। আমি নিজেও অনেকবার রাগ করছি, কিন্তু পরেও বুঝছি – রিপ্লে দেখে ভুল বুঝতে পারলে পরের ম্যাচে অনেক ভালো খেলা যায়।

Viewing 1 reply thread
  • You must be logged in to reply to this topic.
⚠️

প্রিয় গ্রাহক, বিশেষভাবে লক্ষ্য করুন

Cash Out পেমেন্ট গাইড

বিকাশে পেমেন্ট করার সময় CASH OUT নাকি SEND MONEY দেখাচ্ছে, তা অবশ্যই দেখে পেমেন্ট করবেন। ফি বা চার্জ অটো ডিসকাউন্ট করা আছে।

বড় অংকের পেমেন্ট সবসময় CASH OUT করবেন। যদি ক্যাশআউট করতে না চান, তাহলে NOGOD ব্যবহার করুন।

▶ Cash Out ভিডিও টিউটোরিয়াল দেখুন

New Report

Close